বিশ্ব বরেণ্য নালন্দা বিশ্ববিদ্যালয় ও তার বিশ্ব বিখ্যাত লাইব্রেরি যা ইতিহাসের এক অন্যতম সাক্ষী স্বরূপ । ভারতের এই ঐতিহাসিক গৌরব এক কালে বহন করতো জ্ঞান ও নানা পান্ডিত্য পূর্ণ ঐতিহ্য এবং এই ঐতিহ্য নষ্ট হয়ে যায় তিনবার নালন্দার উপর নির্মম আক্রমণ সহ্য করে। সর্বশেষ আক্রমণ ছিল অসহনীয় ও ঘাতক যার ফলে অতীতের নালন্দা আর পুনরুদ্ধার করতে পারেনি তার ঐতিহ্যময় গৌরব। সেই ঐতিহাসিক রহস্যের যবনিকা উন্মোচন করবে এই ঐতিহাসিক উপন্যাস ধর্ম পুরুষ। এই কাহিনী এমন এক মহান শিক্ষা গুরুর যার কাছে সেবা, সত্য, আত্মত্যাগ মহান ব্রত স্বরূপ। এমন ধর্ম পুরুষ যুগের কাছে নয় যুগ ও ইতিহাস তার কাছে ঋনী থেকে যায়।
From the community